বিয়ের পর রণবীরের কথায় চোখে জল আনল দীপিকার

Nioty
0
সিনেমার পর্দায় রানি পদ্মাবতীকে শেষমেশ পাননি আলাউদ্দিন খলজি৷ তবে ব্যক্তিগত জীবনে তিনি তাঁর রানিকে পেয়ে গিয়েছেন সারা জীবনের জন্য। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮ পুরস্কার নিতে উঠে স্ত্রী দীপিকাকে নিয়ে প্রকাশ্যে এমনই বললেন রণবীর সিং। সকলের সামনেই জানান, ”বেবি আই লাভ ইউ”। রণবীরের কথা শুনে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন দীপিকা।


‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের জন্য বলিউডের অনেক তারকাকেই অনুরোধ করেছিলেন সঞ্জয়লীলা বনশালি৷ শোনা যায়, শাহরুখও নাকি খলনায়কের চরিত্রে অভিনয় করতে চাননি। তবে রণবীর ঝুঁকি নিয়েছিলেন৷ আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করেন। আর এই সিদ্ধান্তের জেরেই তাঁর মুকুটে জুড়ল নতুন পালক। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড-২০১৮-র সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন রণবীর সিং।
দীপিকাকে ধন্যবাদ জানিয়ে রণবীর বলেন, ”গত ৬ বছরে আমি অনেক কিছুই জয় করেছি, কারণ তুমি আমাকে ঘিরে ছিলে।” এই পুরস্কার জয়ের পর সিনেপ্রেমীরা  তাঁর প্রশংসায় পঞ্চমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top