সর্বশেষ

তাহলে কি আবারো প্রেম করছেন মোনালি!


monali thakur,monali thakur songs,singer monali thakur,monali thakur (musical artist),monali thakur lifestyle,monali thakur new song,monali thakur and maik richter,monali thakur interview,monali thakur live,maik richter,monali thakur house,monali thakur family,monali thakur indian idol,monali thakur husband,monali thakur news,monali thakur biography,monali thakur performance,monali thakur live performance

মোনালি ঠাকুর। যিনি ভারতীয় বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় গায়িকা এবং জি বাংলার জনপ্রিয় সারেগামা সংগীত প্রতিযোগীত অন্যতম বিচারক। মোনালি তার সাবেক প্রেমিক মেইয়াং চ্যাংয়ের সঙ্গে ব্রেকআপের পর এখন নতুন প্রেমে মত্ত। কিন্তু কে সেই প্রেমিক আর কবেই বা বিয়ে করছেন গায়িকা? ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে তার প্রেমিকের আলাপ করিয়ে দিয়েছেন জনপ্রিয় এ গায়িকা নিজেই। 
প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে মোনালি লিখছেন, ‘আমার প্রেম! বন্ধুরা ওর নাম মাইক।’ মোনালির প্রেমিকের নাম মাইক রিচার। জার্মানির মাইক পেশায় একজন ব্যবসায়ী। মোনালির কথায়, আমার গার্ল গ্যাংয়ের সঙ্গে সুইজারল্যান্ড বেড়াতে গিয়েছিলাম। অনলাইনে মাইকের হোটেল আমরা বুক করেছিলাম। কিন্তু গিয়ে দেখি, একটাও বেড ফাঁকা নেই। মাইক আমাদের জন্য ওর বাড়ির বেডরুম ছেড়ে দিয়েছিল। আর নিজে সোফায় সারারাত ঘুমিয়েছিল। সেই আলাপ।
সেই প্রথম আলাপ। সেখান থেকে প্রেম। আজকাল আর মোনালি তার গার্ল গ্যাংকে নিয়ে ঘুরতে যান না। যেখানেই ঘুরতে যান, সঙ্গে থাকেন মাইক। এমনকি দেশ বা দেশের বাইরে মোনালির শো থাকলে মাইক ছুটে চলে আসেন, মোনালিকে সঙ্গ দিতে।
গানের পাশাপাশি রান্নাটাও যে চমৎকার করেন মোনালি তা হয়তো অনেকেরই জানা নেই। প্রকাশ করেন গায়িকার হবু বর মাইক। তিনি বলেন, অসাধারণ ডাল রান্না করে মোনালি। আমি তো যে কোনও সময়ে ওর হাতের তৈরি ডাল খেতে পারি।
মাইকের আবার ভারতীয় খাবার দাবার খুব পছন্দের। মোনালির কথায়, খাবারের ব্যাপারে মাইক আমার থেকেও বেশি ভারতীয়। 
তবে বিদেশির সঙ্গে প্রেম করছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই খোঁচা খেতে হয় মোনালি ঠাকুরকে। গালমন্দও করতে ছাড়েন না কেউ কেউ।
কিন্তু বিয়েটা কবে করছেন মোনালি? সুকৌশলে বিষয়টা পাশ কাটিয়ে গায়িকার উত্তর, আমিও ইউরোপ যাই মাইকের সঙ্গে দেখা করতে। আমার কোনও শো থাকলে বা এমনিও মাইক এখানে এসে আমার সঙ্গে দেখা করে যায়। জীবনে মাইককে পেয়ে আমি খুব খুশি।

কোন মন্তব্য নেই