সর্বশেষ

পৃথিবীর সবচেয়ে পাতলা ফোন আনল এলারি, থাকছে গলার স্বর পরিবর্তনের সুবিধা

শুধু হালকাই নয়, ফোনটির মধ্যে রয়েছে একটি অত্যন্ত মজার ফিচার। ফোনে অন্য গলার আওয়াজ করে প্র্যাঙ্ক কল করতে অনেকেই পছন্দ করেন। আর এই ফোনে রয়েছে এরকমই একটি অপশন, যার মাধ্যমে গলার আওয়াজ সহজেই পরিবর্তন করা যাবে। 
elari nanophone c,elari,elari nanophone,elari nanophone c unboxing,elari nanophone c review,nanophone,elari nanophone review,the elari nanophone c,elari nanophone c india,Обзор elari nanophone,the elari nanophone c price,nanophone c,elari nano phone c,review elari nanophone,elari nano phone,unboxing elari nanophone,elari nanophone обзор,the nanophone c is,распаковка elari nanophone
নাম এলারি, ন্যানো ফোন সি। ফোনটি ঠিক যেন একটি ক্রেডিট কার্ডের মতো দেখতে। দিন দিন ফোনের আকার বেড়েই চলেছে। পকেট থেকে পার্স, ফোন রাখতে গিয়ে হিমশিম খেতে হয় মানুষকে। এই জিএসএম ফোনটির দাম মাত্র  ৩৯৪০ ভারতীয় রুপী বলে জানা গিয়েছে। 
শুধু ওজনেই হালকা নয় এই ফোন। এই ফোনটি জীবনকেও অনেক চাপমুক্ত রাখবে, কারণ এই ফোনে একেবারেই ‘স্মার্ট’ নয়। শুধুমাত্র ভয়েস কল ও মেসেজই করা যাবে এই ফোনের মাধ্যমে। 
ফোনটি রোজগোল্ড, সিলভার এবং কালো রংয়ে পাওয়া যাবে। ফোনটির ওজন মাত্র ৩০ গ্রাম বলে জনা গিয়েছে। ডিসপ্লে-র মাপ মাত্র ১ ইঞ্চি। ফোনটির মধ্যে ৩২ এমবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। যদিও এই ছোট্ট ফোনে ৩২ জিবি পর্যন্ত মেমরি কার্ডের স্লট রয়েছে। 
মোবাইল ফোনটির ওজন ৩০ গ্রাম। ডুয়েল সিমের এই ফোনে ২৮০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি আছে, যা প্রায় চার ঘণ্টার মতো টকটাইম দেবে। আর চার দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে।
এই ফোনে রয়োছে এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও, ভয়েস রেকর্ডিং এবং কল রেকর্ডিং এর সুবিধা। ব্লু-টুথের মাধ্যমে অ্যানড্রয়েড ফোনের সঙ্গে যুক্ত করা যাবে এই ফোন। এ ছাড়াও, আইওএস ফোনের সঙ্গেও যুক্ত করা যাবে ফোনটি। বিস্তারিত এই ঠিকানায়



আরও পড়ুন...

কোন মন্তব্য নেই