সবাইকে চমকে দিয়ে ২০ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস১০, হতে পারে প্রথম ফাইভ-জি ফোনের ঘোষণাও

bihongo bd
0
স্যামসাং-এর গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এস১০ আগামী ২০ ফেব্রুয়ারি সামনে আসতে চলেছে। সানফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্যামসাং-এর এই নয়া মডেল লঞ্চ হতে চলেছে, জানিয়েছে সংস্থা। এই গ্যালাক্সি এস১০-এর মাধ্যমেই গ্যালাক্সি এস সিরিজের দশ বছর পূর্ণ হতে চলেছে।
তিন ধরণের এই গ্যালাক্সি এস১০ পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এস১০ লাইট, এস১০ এবং এস১০ প্লাস, এই তিনটি ধরণে তিনটি ভিন্ন দামে গ্যালাক্সি এস১০ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও ফাইভ-জি সম্বলিত এস১০-এর দুটি ভিন্ন মডেলও দেখানো হতে পারে এই অনুষ্ঠানে। এই ফোন গুলি বিশেষ ‘ফোল্ডেবল’ ফোন হবে বলে জল্পনা করা হচ্ছে। ওই ফোন গুলিতে থাকতে পারে ১২ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজ।
আমেরিকার সান ফ্রান্সিসকোর স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টা থেকে (বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১.০০ টায়) শুরু হবে এই লঞ্চ অনুষ্ঠান। এই সম্পূর্ণ ইভেন্টটি স্যামসাং-এর ওয়েবসাইটে লাইভ স্ট্রীম করা হবে বলে জানানো হয়েছে। 
এই অনুষ্ঠানেই হতে পারে স্যামসাং-এর প্রথম ফাইভ-জি ফোনের ঘোষণাও।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top