হোপের সেঞ্চুরির পরও বাংলাদেশের লক্ষ্য ২৬২ রান

Soummyo
0
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচ, মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ভাল একটি খেলা দেখার প্রত্যাশায় সকলে। প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ, শাই হোপ ও সুনিল অ্যামব্রিস শুরুটাও করে দূর্দান্ত। একপর্যায়ে মনে হচ্ছিল রান ৩০০ অতিক্রম করবে অনায়াসে।
কিন্তু রানের চাকাকে আটকে দিলেন টাইগার দলনেতা ম্যাশ, সাথে ভাল সঙ্গ দিল সাইফুদ্দিন। মাশরাফির দারুন বোলিংয়ে খুব বড় স্কোর দাড় করাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, মোট সংগ্রহ ২৬১/৯। সাই হোপ ১০৯, সুনিল অ্যামব্রিস ৩৮, রোস্টন চেস ৫১ রান করেন। অপরদিকে মাশরাফি ৩ টি, সাইফুদ্দিন ও মুস্তাফিজ ২ টি করে উইকেট নেন।
এখন ব্যাট করছে বাংলাদেশ। ভাল সূচনা করেছে তামিম ইকবাল ও সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, জনাথন কার্টার, শেন ডাওরিচ, রোস্টন চেস, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কট্রেল, শ্যানন গ্যাব্রিয়েল।

খেলাটি সরাসরি দেখুন...


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top