গ্রামীণফোন প্রথমবারের মতো চালু করল অ্যান্ড্রয়েডে মোবাইল ডাটা প্ল্যান সুবিধা। বিষয়টা আসলে কি?

Soummyo
0



MDP বা Mobile Data Plan সুবিধা চালু করেছে গ্রামীণফোন। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ফোন থেকেই ইন্টারনেট ডাটা ব্যবহারের পরিমাণ ও খরচ পরিচালনা করতে পারবেন। 


এই সুবিধাটি পেতে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে Google > Mobile Data Plan-এ ট্যাপ করলেই মোবাইল ডাটা প্ল্যান দেখা যাবে।

Mobile Data Plan

এমডিপি ফিচারটির মাধ্যমে মোবাইল অপারেটররা ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটা প্ল্যান শেষ হওয়ার আগেই সতর্ক করতে পারবে, সেই সাথে বিশেষ ইন্টারফেসের সাহায্যে প্রত্যেক গ্রাহকের জন্য ইন্টারনেট ব্যবহারের নিজস্ব ধরণ অনুযায়ী পার্সোনালাইজড অফার, অ্যালার্ট সিস্টেম, ম্যানেজমেন্ট টুল-সহ নানা সুবিধাও দিয়ে থাকে। ডাটা প্যাক কেনা, ব্যালেন্স চেক করা এবং থ্রেসহোল্ড নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্রে এমডিপি ফিচারটি ব্যবহারকারীদের উপকারে আসবে। এর ফলে প্রতিটি তথ্যের জন্য আলাদা কোড মনে রাখা বা অতিরিক্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ঝামেলাও আর থাকছে না।


গ্রামীণফোনের সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক এই ফিচারটি উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ‘সেটিংস’অপশনে এমডিপি ফিচারটি সহজেই খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে ডিভাইসে ন্যুনতম অ্যান্ড্রয়েড ৪.৪ ভার্সন থাকা প্রয়োজন। আগামী কয়েক মাসের মধ্যে ক্রমান্বয়ে দেশের সকল গ্রাহকের জন্য ফিচারটি চালু করবে গ্রামীণফোন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top