বিয়ের পিঁড়িতে পরিণীতি চোপড়া !
বড় বোনের পরে এ বার কি বোনের পালা? এখন শোনা যাচ্ছে এই গুঞ্জন। কিছুদিন আগেই বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার আর জোনস এর। কিন্তু বলিউডে এখন জোর গুঞ্জন শুরু হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ছোট বোন পরিণীতি চোপড়াকে নিয়ে। গুঞ্জন উঠেছে, ২০১৯ সালেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনিও। পাত্র হলেন চরিত দেশাই।
শোনা যাচ্ছে, ২০১৮ সালে আমেরিকায় একটি কনসার্টে গিয়ে পরিণীতির সঙ্গে আলাপ হয় চরিতের। এক বছর ধরে নাকি তাঁরা একে–অপরের সঙ্গে ডেট করছেন। এ বার নাকি চারহাত এক হওয়ার পালা। প্রিয়াঙ্কা–নিকের বিভিন্ন প্রি–ওয়েডিং পার্টিতেও একসঙ্গে দেবলিউডে চরিত বেশ পরিচিত নাম।
করণ জোহরের ধর্মা প্রোডাকশনে দীর্ঘদিন সহকারী পরিচালকের কাজ করেছেন চরিত। বর্তমানে তিনি যশ রাজ ব্যানারের সহকারী পরিচালক। ২০১২ সালে রিলিজ হওয়া ‘অগ্নিপথে’র রিমেকেও সহকারী পরিচালক ছিলেন এই চরিত দেশাই।
প্রাথমিক ভাবে অবশ্য নিজের বিয়ের রটনা নিয়ে কোনও মন্তব্যই করেননি পরিণীতি। তবে বিতর্কের পারদ সীমা ছাড়ানোর আগেই সরব হলেন তিনি। টুইট করে সাফ জানালেন, সবটাই মিথ্যে। যা বলা হচ্ছে তার কোনও ভিত্তিই নেই। সঙ্গে এও জানিয়েছেন, ‘যেদিন বিয়ে করবো সেদিন খুশি মনেই সবাইকে জানাবো।’ তবে চরিত যে নেহাতই বন্ধু নয়, বরং বন্ধুরও বেশি তা তাঁদের ছবি দেখলেই বোঝা যায়।
আরও পড়ুন:
বাহুবলী সিনেমার সেটে হবে দেব ও রুক্মিণী অভিনিত “হবুচন্দ্র রাজা”

কোন মন্তব্য নেই