সর্বশেষ

বাহুবলী সিনেমার সেটে হবে দেব ও রুক্মিণী অভিনিত “হবুচন্দ্র রাজা”

dev,bengali actor dev,dev biography,actor dev,tollywood actor dev,dev actor,dev lifestory 2016,dev biography full,dev rukmini,dev net worth,dev lifestyle,dev subhasree marraige,bengali actor dev home,kolkata actor dev,dev house,dev new song,dev upcoming movie,dev love subhasree,dev (film actor),dev girlfriend,dev story,dev kolkata actor,dev news,dev new movie 2016,dev car,dev rukmini chaamp,dev cars
দেবের প্রযোজনায় এবং অনিকেতের পরিচালনায় তৈরি হতে চলেছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘ঠাকুরমার ঝুলি’ অবলম্বনে ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’। ১৯০৭ সালে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখেছিলেন ‘ঠাকুরমার ঝুলি’ বইটি। বইয়ের সম্পাদকীয় লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বইয়েরই দুটি গল্পকে আশ্রয় করে গড়ে উঠেছে এই ছবির কাহিনী। চিত্রনাট্য লিখেছেন অনিকেত নিজেই। মূল ভূমিকায় অর্থাৎ হবুচন্দ্র রাজার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবকে। রানির ভূমিকায় দেবের ঘনিষ্ঠ বান্ধবী তথা তাঁর হবু বধূ রুক্মিণী মৈত্র। তবে মন্ত্রী গবুচন্দ্রের চরিত্রটি কে করবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি পরিচালক ও প্রযোজক।

অনিকেত জানিয়েছেন, মন্ত্রীর চরিত্রটি হবে একটু খল ধরনের, অর্থাৎ ভিলেনিশ। সে রাজাকে বলে, সমুদ্র্রের ঢেউ গুনেও টাকা রোজগার করতে পারে। রাজাকে দিয়ে তুঘলকি সব সিদ্ধান্ত কার্যকর করিয়ে নেয়। এ হেন মন্ত্রীর চরিত্রে অভিনেতা বাছতে তো একটু সময় লাগারই কথা। ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী মে মাস থেকে।


অনিকেতের ইচ্ছে মুম্বইয়ে বাহুবলী ছবির সেটে এই সিনেমার শ্যুটিং করার। সঙ্গীত পরিচালক হিসেবে ভেবে রেখেছেন দেবজ্যোতি মিশ্রকে। অনিকেত জানালেন, সুভাষিণী মিস্ত্রির বায়োপিকের কাজ শেষ হলেই হাত দেবেন ‘হবুচন্দ্র...’ ছবিতে। দেব জানিয়েছেন, প্রযোজক হিসেবে তিনি নানা ঘরানার ছবি করতে চাইছেন। পলিটিক্যাল থ্রিলার, হিস্টোরিক্যাল ছবি থেকে শুরু করে কমেডি সব জ্যঁরের ছবিই এযাবৎ তাঁর ঝুলিতে চলে এসেছে। তৈরি করার কথা সায়েন্স ফিকশনও। কাজেই ছোটদের জন্য রূপকথার ছবিই বা বাদ যাবে কেন? ছবিটি নিয়ে তিনি বেশ উত্তেজিত। তবে ‘হীরক রাজার দেশে’ যেমন ছোটদের ছবি হয়েও বড়দেরও তৃপ্ত করেছিল এ ছবিও তেমন হবে কি না জানতে চাইলে অনিকেত জবাব দিলেন, যে যেমনভাবে নেবে! ছবিটি আগামী বছর শীতে মুক্তি পাওয়ার কথা।

আরও পরুন:

বার #মিটু নিয়ে মুখ খুললেন রানি মুখার্জি

কোন মন্তব্য নেই