এটিএমে টাকা তুলতে এখন আর কার্ড লাগবে না

Nioty
0
এখন থেকে এটিএম থেকে টাকা তুলতে প্রয়োজন হবে না কোন এটিএম কার্ড। এটিএম বুথ মানেই এটিএম কার্ড। কয়েক দশক এমন নিয়ম চললেও ধীরে ধীরে তা বদলে যাচ্ছে। কার্ড বহন করার ঝামেলা থেকে এবার মুক্তি পাবে এটিএম কার্ড ব্যবহারকারীরা।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে অর্থ লেনদেনের মাধ্যম। সবকিছু এখন একটি মোবাইলের মধ্যেই আটকে ফেলছে মানুষ। এবার মোবাইল অ্যাপ দিয়েই এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে।
ভারতের রিজার্ভ ব্যাংক কিছুদিন আগে একটি নির্দেশিকা জারি করে। সফটওয়্যার ও হার্ডওয়্যার আপডেট করে এটিএমের নিরাপত্তা বাড়ানোর জন্য বলা হয়েছিল ওই নির্দেশিকায়। এই নির্দেশনা মানতে ব্যাংকগুলোর খরচ হবে প্রায় ৯ হাজার কোটি টাকা।
কিন্তু বিপুল অর্থ খরচ না করে বিকল্প ভাবতে থাকে সংশ্লিষ্টরা। এটিএম কার্ডের পরিবর্তে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ব্যাংকগুলো।
কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা লেনদেনের জন্য গ্রাহকের স্মার্টফোনে শুধু ইউপিআই অ্যাপ থাকলেই চলবে। মোবাইল ক্যামেরা কিউআর স্ক্যান ইউপিআই অ্যাপে করে পাঠাবে। তখন গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবে।
এখন অপেক্ষা বাংলাদেশে কবে এ প্রযুক্তি চালু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top