- Lenovo Z5 Pro GT মডেলের ব়্যাম ১২ জিবি। অ্যান্ড্রয়েন পাই ভার্সানে চলা ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর সেলফি ক্যামেরা। একটি ফ্রন্ট ক্যামেরায় রয়েছে স্লাইডার সিস্টেম। স্লাইড করতে অন হয় সেলফি ক্যামেরা। ইনফ্রারেডের মাধ্যমে ফেস আনলক হওয়ার অপশনটিও রয়েছে ও স্লাইডারে।
- ৬.৩৯ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে ফোনটির স্ক্রিনে রয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন।
- ১২ জিবির পাশাপাশি ৬ জিবি ও ৮ জিবি ব়্যামের অপশনও রয়েছে।
- এতে রয়েছে জোড়া রিয়ার ক্যামেরা। একটি ১৬ এমপি এবং অন্যটি ৮ মেগাপিক্সলের।
- মেমোরি স্টোরেজের ক্ষেত্রেও রয়েছে তিনটি অপশন। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি-র ইন্টারনাল স্টোরেজের মধ্যে আপনার সুবিধা মতো মডেলটি বেছে নিতে পারেন।
- ৩৩৫০ ব্যাটারি-যুক্ত ফোনটির ওজন ২১০ গ্রাম।
- চিন্তা করবেন না। অন্যান্য কোম্পানির অত্যাধুনিক সেটগুলির মতো ফোন আনলক করার জন্য এতেও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
- এছাড়া 4G LTE, ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথের মতো বেসিক ফিচারগুলি রয়েইছে।
১২ জিবি ব়্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে আসছে Lenovo Z5 Pro GT, আর কি কি থাকছে!
ডিসেম্বর ২৬, ২০১৮
0
অন্যান্য অ্যাপে শেয়ার করুন

