এবার কি বাবা হচ্ছেন যুবরাজ!

Nioty
0

ঘটনার সূত্রপাত ইশা আম্বানির বিয়ের রাতে। সেদিন তারকায় ঠাসা ছিল মুম্বইয়ের অ্যান্টিলিয়া। মুকেশ আম্বানির বাসভবনে সেদিন হিলারি ক্লিন্টন থেকে রতন টাটা, প্রণব মুখেপাধ্যায়রা হাজির ছিলেন। আমন্ত্রিতের তালিকায় যেমন ছিলেন বলিউড তারকারা তেমনই আমন্ত্রিত ছিলেন ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে যুবরাজ সিং।

সেদিন রাতে যুবরাজের সঙ্গে হেজেল কিচ আসতেই শুরু হয় ফটোসেশন। তখনই হেজেলকে দেখা যায়, পেটের কাছে হাত রেখে দাঁড়াতে। এরপর এক জনপ্রিয় পত্রিকা প্রশ্ন তোলে, হেজেল কিচ কি গর্ভবতী? এই প্রশ্ন চাউর হতেই জল্পনা তুঙ্গে ওঠে। আর তা নিয়ে মুখ খোলেন হেজেল ও যুবরাজ।

বলিউড অভিনেত্রী তথা যুবরাজের স্ত্রী হেজেল কিচ বলেন, 'আমি ভালো আছি। তবে একটু মোটা হয়ে গিয়েছি। কিছু রিপোর্ট বলছে আমি গর্ভবতী। তবে এটা বোধ হয় তৃতীয় বা চতুর্থবার হল , এরকম ভুয়ো খবরের। ' আর এই বিষয়টি নিয়ে যুবরাদ কীভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, তা জানতে চাইলে হেজেল জানান,'ও তো চোখ বড়বড় করে ফেলেছিল!এগুলো ওর সয়ে গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top