টেলিভিশনের সংবাদপাঠকদের দিন শেষ

Nioty
0
এর আগে রোবোট সংবাদপাঠক, সঞ্চালক বা সাংবাদিক দেখেছে বিশ্ব। এবার ভারচুয়াল নিউজ অ্যাঙ্কর বা কাল্পনিক সংবাদপাঠক আনল চীন। চীনা সংবাদসংস্থা শিনহুয়া এবং সোগৌ নামে বেজিং–এর একটি সার্চ ইঞ্জিন কোম্পানি যৌথ উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্ট্যালিজেন্স বা এআই–এর সাহায্যে তৈরি করেছে এই কাল্পনিক সংবাদপাঠক। এই সংবাদপাঠক মানুষের মতোই স্টুডিওয় বসে সব ধরনের খবর বলতে পারবেন। এমনকি তার মুখের হাবভাব, ঠোঁটের নড়াচড়া সব মানুষের মতোই হবে। শুধু গলার স্বরটা একমাত্র যান্ত্রিক যেটা মনে করিয়ে দেয় এই সংবাদপাঠক মানুষ নয়, কৃত্রিম।

শিনহুয়া ঝ্যাং ঝাও নামে এই কাল্পনিক সংবাদপাঠকের ছবি প্রকাশ করে বিবৃতি দিয়ে জানিয়েছে তারা তাদের সাংবাদিকদের দলে এআই প্রক্রিয়ার মাধ্যমে এধরনের কাল্পনিক সংবাদপাঠক আনবে। এই এআই প্রোগ্রামগুলি মানুষ সংবাদপাঠকদের দ্বারাই পরিচালিত হবে। শিনহুয়ার ইন্টারনেট, মোবাইল বা অনলাইন ওয়েবপেজে এই কাল্পনিক চরিত্রগুলি চীনা এবং ইংরেজি ভাষায় খবর পড়বে।
এধরনের কাল্পনিক সংবাদপাঠক বা সঞ্চালক টানা ২৪ ঘণ্টা স্ক্রিনের সামনে বসে খবর পড়তে পারবে। কোম্পানি যত বেশি এধরনের প্রযুক্তি ব্যবহার করবে ততই কোম্পানির খরচ কমবে এবং স্বভাবতই আয় বাড়বে। ফলে কোম্পানিগুলি উচ্চমানের এই প্রযুক্তিতে উৎসাহিত হলেও এর ফলে কর্মসংস্থান কমতে থাকবে ভবিষ্যতে এবং বাড়বে শিক্ষিত কর্মহীন যুবক–যুবতীর দল। যা আগামী প্রজন্ম এবং সমাজের পক্ষে মোটেই সুখকর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top