বিয়ে হয়ে গেল সিয়ামের

Nioty
0
রোববার সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিয়ে হয়ে গেল।গত শুক্রবার রাতে হঠাৎ করেই খবর ছড়ায়, চিত্রনায়ক সিয়াম বিয়ে করছেন। সেদিন কনের বারিধারার বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। কনের বাড়ির গায়েহলুদের খবর জানাজানি হয়ে গেলে সিয়াম তাঁর বাড়ির গায়েহলুদের খবরটি নিয়ে আর রাখঢাক করেননি। গতকাল রাতে সিয়ামের রাজারবাগের বাসায় ঘরোয়া আয়োজনে আরেকটি গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করেন। শনিবার সিয়াম আহমেদ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


নতুন জীবন শুরুর আগে সিয়াম বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে থাকব, এমন ভাবনা থেকে আমাদের সম্পর্কের শুরু। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, সম্পর্কগুলো এখন এতটাই ভঙ্গুর হয়ে গেছে, সেখান থেকে একটা সম্পর্ক সাত বছর ম্যানটেইন করা, আর এবার নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নেয়া সত্যিই সবার দোয়া ও আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না।
তিনি বলেন, আমি যে পেশায় আছি, সেখানে তো আরও বেশি কঠিন। আমি সব সময় যে বিষয়টা দেখেছি, অবন্তী আমার প্রতি যতটা শ্রদ্ধাশীল তার চেয়েও বেশি আমার পেশার প্রতি। আমি যা করছি, সবকিছুতে সে সাপোর্ট করেছে। আমার প্রথম সিনেমায় কাজ করার আগে অনেক বেশি উৎসাহ দিত।

কনে অবন্তী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক পাস করেছেন। এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন। বিশ্ববিদ্যায়ের প্রথম বর্ষ থেকে পরিচয় তাদের। সাত বছর ধরে ছি
এদিকে সিয়াম বাবা-মায়ের একমাত্র সন্তান। পড়াশোনায় ভীষণ মেধাবী। মা-বাবার ইচ্ছায় ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হয়ে সেখান থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরে অভিনয়ে পুরোদস্তুর জড়িয়ে পড়েন।
চার বছর আগে ‘ভালোবাসা ১০১’ নাটকের মধ্য দিয়ে সিয়ামের অভিনয়জীবন শুরু হলেও চলচ্চিত্রে এসে বেশি সফলতা পেয়েছেন। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া ‘দহন’ ছবিটিও দর্শকপ্রিয়তা পায়।
ল তাদের প্রেমের সম্পর্ক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top