রণভীর-সারার ‘সিম্বা’ ১০০ কোটির ক্লাবে

Soummyo
0
২৮ ডিসেম্বর, শুক্রবার বলিউডে মুক্তি পেয়েছে রণভীর সিং ও সারা আলী খান জুটির প্রথম সিনেমা ‘সিম্বা’। এখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রণভীর। সিনেমার আরেক চমক হিসেবে আছেন অজয় দেবগন। পরিচালক রোহিত শেটির এই ছবিটি মুক্তির তিন দিনের মধ্যেই ছুঁয়েছে ১০০ কোটির ক্লাব।
বছরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়া ‘সিম্বা’ ছবিটি বাজিমাত করেছে। ভারত থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন যথাক্রমে আয় করেছে ২০ কোটি ৭২ লাখ, ২৩ কোটি ও ৩১ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ২৯ কোটি রুপি।

ছবিটির নায়ক নায়িকা দুইজনই এখন তুমুল আলোচনায়। চলতি বছর অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে সাইফকন্যা সারার। ‘সিম্বা’ তার দ্বিতীয় সিনেমা। দ্বিতীয় সিনেমাতে সারা এমন সফলতায় চমকেছে বলিউড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top