নিউইয়র্কে সংগীত সন্ধ্যায় ‘নগর বাউল’ জেমস

Soummyo
0
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ‘নগর বাউল’ খ্যাত জেমস নিউইয়র্কে এক সংগীত সন্ধ্যায় নিজের ১০টি গান গেয়ে মন ভড়িয়ে দিলেন প্রবাসী বাংলাদেশী আর নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকানদের।

এর আগে এক সংবাদ সম্মেলনে জেমস তার নিউইয়র্ক ভ্রমনের কথা জানিয়েছিলেন। এই সংগীত আয়োজনে জেমস একের পর এক গান শুনিয়ে শ্রোতাদের বিমোহিত করেন।  ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে তার গানের আসর শুরু করেন এবং হিন্দী গান দিয়ে শেষ করেন। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ছিলো ‘দু:খিনী দু:খ কোরো না’, ‘লেইস ফিতা লেইস’, ‘মা’, ‘মীরা বাঈ’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘পাগলা হাওয়া’, ‘দুষ্ট ছেলের দল’ প্রভৃতি। তার সাথে গিটারে ছিলেন সাব্বির ও রানা, কিবোর্ডে ছিলেন তমাল, ড্রাম-এ ছিলেন ফান্টি।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শায়লা ইভফতেখার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top