৭ ডলারের একটা বার্গারের জন্য লাইনে বিল গেটস!

samgraphic222
0

নিয়ম মানার ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অনন্য।সম্প্রতি তাঁর এমনই একটি ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজের ক্ষমতার জোর না দেখিয়ে অন্য সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেছেন। মাইক্রোসফটের সাবেক কর্মী মাইক গ্যালোস লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিল গেটস এর একটি ছবি গত মঙ্গলবার ফেসবুকে ছেড়ে দেন।এ ঘটনাটি ঘটে
ইন্ডিয়া টাইমস অনলাইনের খবরে জানানো হয়, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ফাস্ট ফুড পছন্দ করেন। প্রায়ই তিনি দোকান থেকে তা কিনে খান। তাঁকে ওয়াশিংটনের বুলেভুয়ের বার্গারমাস্টারে প্রায়ই দেখা যায়। তবে গত সপ্তাহে তাঁকে সিয়াটলের আরেকটি স্থানীয় বার্গারের দোকানের সামনে লাইনে দেখা যায়।
গ্যালোসের পোস্ট করা ছবিতে দেখা যায়, ৯৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক প্যান্ট ও জ্যাকেট পরে পকেটে হাত ঢুকিয়ে বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তাঁকে ক্ষুধার্ত মনে হলেও তিনি লাইন ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেননি।
ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, ছবিতে বিল গেটসকে লাল রঙের সোয়েটার পরে থাকতে দেখা যায়। গত রোববার তিনি ওই লাইনে দাঁড়ান। তিনি যে বার্গার খেতে লাইনে দাঁড়িয়েছিলেন, এতে সর্বোচ্চ ৭ দশমিক ৬৮ মার্কিন ডলার খরচ হয়েছে তাঁর। মাইক্রোসফট অ্যালুমনাই গ্রুপে আগে ওই ছবিটি পোস্ট করা হয়। এরপর থেকে ওই ছবিটি ১২ হাজারের বেশি শেয়ার হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top