মোবাইলে এবার ঘন ঘন চার্জ দেবার দিন শেষ হল!

samgraphic222
0

ফরাসি কম্পানি এনার্জাইজার এবার চমক দেখিয়েছে। তারা দাবি করছে, একবার চার্জ দিলে গোটা সপ্তাহ  চলবে এই স্মার্টফোন। মডেল এনার্জাইজার ম্যাক্স পি১৮কে। একনাগাড়ে ৪৮ ঘণ্টা ভিডিয়ো স্ট্রিম করা যাবে এ স্মার্টফোনে।

৪০০০এমএএইচ ও ৫০০০এমএএইচ ব্যাটারি নয় একেবারে ১৮ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি নিয়ে হাজির এনার্জাইজার। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে-এ ফোনটি দেখিয়েছে এনার্জাইজার।
ফ্রান্সের পতিষ্ঠান এনার্জাইজার, বেশ আগে থেকেই ব্যাটারি উৎপাদনে বেশ সুনাম কুড়য়েছে। এখন সাথে যুক্ত হল স্মার্টফোন।

১৮ হাজার এমএএইচ ব্যাটারি ছাড়াও এই স্মার্টফোনে থাকছে ৬.২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, সেলফির জন্য় পপ-আপ ডুয়াল ক্যামেরা। তিনটি রিয়ার ক্যামেরা। এবং অ্যান্ড্রয়েডের আপডেটেড ৯ পাই সংস্করণ। এতে থাকছে ৬জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

ব্যাটারি সেহেতেু বড় তাই ফুল চার্জ হতেও একটু বেশি সময় লাগবে, মোট ৮ ঘণ্টা লাগবে জানিয়েছে সংস্থা। চলতি বছরেই বাজারে আসবে স্মার্টফোনটি। তো অপেক্ষায় আছেন তো? 
এনার্জাইজারের আরো হ্যান্ডসেট দেখতে এখানে ক্লিক করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top