বাংলাদেশের অবিশ্বাস্য জয়

bihongo bd
0
অসাধারণ জয়! বলার বা লেখার কোন ভাষা নেই। চমকে দেয়া বাংলাদেশ।
পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে সর্বোচ্চ রান এখন বাংলাদেশের দখলে। ৩৩০ রান এখন পর্যন্ত কোন দল করতে পারেনি। বাংলাদেশ যখন ২০০ রান অতিক্রম করছিল তখন বিখ্যাত অলরাউন্ডার জন্টি রোডস টুইট করেছিলেন ‘এখন থেকে ভয়ের শুরু’।
বিশ্বকাপের মত এত বড় আসরে পূর্ণশক্তির দক্ষিণ আফ্রিকে হারিয়ে দূর্দান্ত সূচনা করল। বিশ্বকে দেখিয়ে দিল বাঘ আসছে। ২১ রানের জয় কাপিয়ে দিয়েছে সকল দলের হৃদয় কেননা ম্যাচের বেশিরভাগ সময়ই ছিল বাংলাদেশের দখলে।
ব্যাটিং যেমন আক্রমনাত্মমক ছিল তেমনি টাইট বোলিং দেখার মত। শুরু করেছেন সৌম্য এবং শেষ করলেন মোস্তাফিজ আর পারফর্মার সাকিব অনবদ্য। অভিনন্দন বাংলাদেশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top